আইপিএলে নিজের দলের দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। পাঁচ নম্বরে ব্যাট করতে নামে ২২ বলে ৩০ রানের চমৎকার একটি ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি।তার ইনিংসে ছিলো দুটি চার এবং একটি বিশাল ছক্কার মার।কিন্তু এদিন তার দল কলকাতা নাইট রাইডারস ৪ উইকেটে হেরে যায় দিল্লি ডেয়ারডেভিলস এর কাছে। এছাড়া বল হাতে সাকিব ৩ ওভারে ২৫ রান দিয়ে কোনো উইকেট পাননি। সাকিব,পান্ডে এবং উথাপ্পার ব্যাটে ভর করে কলকাতা ২০ ওভারে করে ১৬৬ রান। উথাপ্পা ৫৫ ও পান্ডে ৪৮ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে ডুমিনির ৫২ ও দীনেশ কার্ত্তিক এর ৫৬ রানে ভর করে ৩ বল হাতে রেখেই এই রান টপকে যায় দিল্লি। ম্যান অফ দ্যা ম্যাচ হন দক্ষিণ আফ্রিকার জে পি ডুপিনি।
![]() |
|
ছক্কা হাঁকাচ্ছেন সাকিব আল হাসান
|

No comments:
Post a Comment